ভোলানাথ লিখেছিল,

তিন-চারে নব্বই--

গণিতের মার্কায়

কাটা গেল সর্বই।

তিন চারে বারো হয়,

মাস্টার তারে কয়;

"লিখেছিনু ঢের বেশি"

এই তার গর্বই।