মুচকে হাসে অতুল খুড়ো,

কানে কলম গোঁজা।

চোখ টিপে সে বললে হঠাৎ,

"পরতে হবে মোজা।'

হাসল ভজা, হাসল নবাই--

"ভারি মজা' ভাবল সবাই--

ঘরসুদ্ধ উঠল হেসে,

কারণ যায় না বোঝা।