মন উড়ুউড়ু, চোখ ঢুলুঢুলু,

ম্লান মুখখানি কাঁদুনিক--

আলুথালু ভাষা, ভাব এলোমেলো,

ছন্দটা নির্‌বাঁধুনিক।

পাঠকেরা বলে, "এ তো নয় সোজা,

বুঝি কি বুঝিনে যায় না সে বোঝা।'

কবি বলে, "তার কারণ, আমার

কবিতার ছাঁদ আধুনিক।'