মনে রেখো দৈনিক

চা খাইবে চৈনিক,

গায় যদি জোর পাও

হবে তবে সৈনিক।

জাপানিরা যদি আসে

চিঁড়ে নিক, দই নিক--

আধুনিক কবিদের

যত পারে বই নিক।