মহারাজা ভয়ে থাকে

পুলিশের থানাতে,

আইন বানায় যত

পারে না তা মানাতে।

চর ফিরে তাকে তাকে--

সাধু যদি ছাড়া থাকে

খোঁজ পেলে নৃপতিরে

হয় তাহা জানাতে,

রক্ষা করিতে তারে

রাখে জেলখানাতে।