মাঝে মাঝে বিধাতার ঘটে একি ভুল--

ধান পাকাবার মাসে ফোটে বেলফুল।

হঠাৎ আনাড়ি কবি তুলি হাতে আঁকে ছবি,

অকারণে কাঁচা কাজে পেকে যায় চুল।