পরিণয় বার্ষিকী

শ্রীমতী রানী ও শ্রীমান প্রশান্ত

মিলনের রথ চলে জীবনের

পথে দিনেরাতে

বৎসরে বৎসরে আসে কালের

নূতন সীমানাতে,

চিরযাত্রী ঋতু যথা বসন্তের

আনন্দ মন্দিরে

ফাল্গুনে ফাল্গুনে আনে মাধুরীর

অর্ঘ্য ফিরে ফিরে॥