সভাতলে ভুঁয়ে

কাৎ হয়ে শুয়ে

নাক ডাকাইছে সুল্‌তান,

পাকা দাড়ি নেড়ে

গলা দিয়ে ছেড়ে

মন্ত্রী গাহিছে মূলতান।

এত উৎসাহ দেখি গায়কের

জেদ হল মনে সেনানায়কের--

কোমরেতে এক ওড়না জড়িয়ে

নেচে করে সভা গুলতান।

ফেলে সব কাজ

বরকন্দাজ

বাঁশিতে লাগায় ভুল তান।