আমার পাচকবর গদাধর মিশ্র,

তারি ঘরে দেখি মোর কুন্তলবৃষ্য।

কহিনু তাহারে ডেকে,--

"এ শিশিটা এনেছে কে,

শোভন করিতে চাও হেঁশেলের দৃশ্য?'

সে কহিল, "বরিষার

এই ঋতু; সরিষার

কহে, "কাঠমুণ্ডার

নেপালের গুণ্ডার

এই তেলে কেটে যায় জঠরের গ্রীষ্ম।

লোকমুখে শুনেছি তো, রাজা-গোলকুণ্ডার

এই সাত্ত্বিক তেলে পূজার হবিষ্য।

আমি আর তাঁরা সবে চরকের শিষ্য।'