কল্যাণীয় শ্রীমান অসিতকুমার হালদার

আমার মূর্তি পূর্ণ করি

মুক্তি পেল' তোমার শক্তি,

রেখায় রেখায় নিত্য শিখায়

দীপ্তি পেল তোমার ভক্তি।

চক্ষে তোমার প্রাণের মন্ত্র,

তাই তো তোমার ধ্যানের দৃষ্টি

তোমার রসে আমার রূপে

রচিল এই নূতন সৃষ্টি।