"কথা চাই' "কথা চাই' হাঁকে

কথার বাজারে;

কথাওয়ালা আসে ঝাঁকে ঝাঁকে

হাজারে হাজারে।

প্রাণে তোর বাণী যদি থাকে

মৌনে ঢাকিয়া রাখ্‌ তাকে

মুখর এ হাটের মাঝারে।