কনে দেখা হয়ে গেছে, নাম তার চন্দনা;

তোমারে মানাবে ভায়া, অতিশয় মন্দ না।

লোকে বলে, খিট্‌খিটে, মেজাজটা নয় মিঠে--

দেবী ভেবে নেই তারে করিলে বা বন্দনা।

কুঁজো হোক, কালো হোক, কালাও না, অন্ধ না।