কাঁচড়াপাড়াতে এক

ছিল রাজপুত্তুর,

রাজকন্যারে লিখে

পায় না সে উত্তর।

টিকিটের দাম দিয়ে

রাজ্য বিকাবে কি এ,

রেগেমেগে শেষকালে

বলে ওঠে--দুত্তোর!

ডাকবাবুটিকে দিল

মুখে ডালকুত্তোর।