১৪৯

কাঁটাতে আমার অপরাধ আছে,

দোষ নাহি মোর ফুলে।

কাঁটা, ওগো প্রিয়, থাক্‌ মোর কাছে,

ফুল তুমি নিয়ো তুলে॥