কালুর খাবার শখ সব চেয়ে পিষ্টকে।

গৃহিণী গড়েছে যেন চিনি মেখে ইষ্টকে।

পুড়ে সে হয়েছে কালো,

মুখে কালু বলে "ভালো',

মনে মনে খোঁটা দেয় দগ্ধ অদৃষ্টকে।

কলিক্‌-ব্যথায় ডাকে ক্রুসে-বেঁধা খ্রীস্টকে।