কেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে,

ভাই ব'লে ডাক যদি দেব গলা টিপে।

হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা--

কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা!